ads

শনিবার , ২৭ মে ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজুসের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ২৭, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে শনিবার বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এর সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বাজুসের সুযোগ্য চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারী শিল্প আবার ঘুরে দাঁড়িয়েছে। তিবি বলেন, বিদেশ থেকে স্বর্ণ আমদানী করলে যেখানে লেখা থাকতো ‘মেড ইন সুইজারল্যান্ড’ বা অন্য কিছু। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সায়েম সোবহান আনভীরের উদ্যোগে বসুন্ধরা গ্রুপ গোল্ড রিফাইন ফ্যাক্টরী চালু করতে যাচ্ছে। এখন থেকে সেই স্বর্ণের বারে লেখা থাকবে ‘মেড ইন বাংলাদেশ’। এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই সায়েম সোবহান আনভীর।

তিনি আরও বলেন, বাংলাদেশ আগে স্বর্ণ বা স্বর্ণালঙ্কার আমদানী করতো। আমরা আর পরনির্ভর থাকব না। এখন থেকে আমরা আমাদের ফ্যাক্টরীর তৈরি গোল্ডবার এবং শিল্পীদের তৈরি স্বর্ণালঙ্কার দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করব। গার্মেন্টস শিল্পের মতো অলঙ্কার রপ্তানী করে দেশের অর্থনীতি এবং জিডিপিতে অবদান রাখবে বাজুস। বাজুসের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারী শিল্প একসময় গার্মেন্টস শিল্পকেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Shamol Bangla Ads

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এর কার্যনির্বাহী সদস্য চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এর কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ ও বাজুস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এম এ কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরা ইয়াসমিন মুক্তা।

পরে বাজুস শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক সজল কর্মকারসহ ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এর সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শেরপুর জেলা বাজুসের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দসহ জেলার জুয়েলার্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads