ads

শুক্রবার , ২৬ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ দফা দাবি বাস্তবায়নে শেরপুরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৪৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে শেরপুরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ওই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বিএনপি আন্দোলন করছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আয়বৈষম্য দূর করার জন্য। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারের পদত্যাগ চায়। আমাদের পিছু ফিরে তাকাবার আর সময় নেই। যতই বাধা আসুক, আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে।

শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, সহ-সভাপতি এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ বি এম মামুনুর রশীদ পলাশ, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমীন প্রমুখ। সভা সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবা পরবর্তী সংবাদ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আজমত উল্লার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads