ads

শনিবার , ২৭ মে ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আজমত উল্লার

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৭, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। তিনি বলেছেন- আমি পরাজয় মেনে নিয়েছি। কেউ সহযোগিতা চাইলে বিবেচনা করা হবে। ভোটের পরদিন শুক্রবার সকালে টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

আজমত উল্লা খান বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি রায় মেনে নিয়েছি। তিনি অভিযোগ করেন, কিছু ত্রুটি ছিল ইভিএমে। অনেকে ভোট দিতে পারেন নাই। পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। পরাজয়ের কী কী কারণ ছিল তা জানানো হবে।

আজমত উল্লা খান বলেন, ‘আমি নির্বাচনের রায় মেনে নিয়েছি। কিছু প্রোপাগান্ডা ছিল।’ তিনি বলেন, ‘দলীয় নেতাকর্মীরা আমার সঙ্গে গাদ্দারি করেছেন। নিশ্চয়ই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’

Shamol Bangla Ads

বিজয়ী মেয়র জায়েদা খাতুন আপনার সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জায়েদা খাতুন জয়লাভ করেন।

Need Ads