শেরপুরের নকলায় হামদর্দের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

২৫ মে বৃহস্পতিবার সকালে চন্দ্রকোনা ইউনিয়নের সাহাপাড়া বাজারে মিসবাহুল ফালাহ্ ইসলামিয়া মাদ্রাসায় ওই চিকিৎসাসেবা কাজের আয়োজন করা হয়। হামদর্দ নকলা শাখা চিকিৎসাসেবার আয়োজন করে।
চিকিৎসাসেবা কাজের উদ্বোধন করেন হামদর্দের আঞ্চলিক ব্যাবস্থাপক আলমগীর হোসেন।

চিকিৎসাসেবা দেন হামদর্দ নকলা খাখার চিকিৎসক হাকিম সানজিদা ইয়াসমিন।
হামদর্দের আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান সেবা কেন্দ্রে প্রায় অর্ধশত দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে। রক্তচাপ এবং ওজন মাপার পাশাপাশি বিতরণ করা হয়েছ হামদর্দের সংক্ষিপ্ত ঔষধ পরিচিতি বই।
ওই সময় হামদর্দ নকলা শাখার ব্যাবস্থাপক রুহুল আমিন উপস্থিত ছিলেন।




