শেরপুরের ঝিনাইগাতী উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সকাল ১০ টায় সমবায় ও জাতীয়পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের , থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, ময়মনসিংহ কালব (ছ) অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রুকুনুজ্জামান, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রানজল এম সাংমা, জেলা কালব এর ব্যবস্থাপক তোফায়েল আহমেদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম, রাংটিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জয়নাল আবেদীন।
সভায় সংগঠনের আয় ব্যয় তুলে ধরা হয়। এ অনুষ্ঠানে সংগঠনের ৫ হাজার সদস্য/সদস্যা অংশ গ্রহণ করেন।




