শেরপুরের নকলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে বুধবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সূত্রধর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার।




