পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের শেরপুর শহর শাখার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সবুজ আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলার আহ্বায়ক, শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং শেরপুর জেলা সবুজ আন্দোলনের সদস্য সচিব সাবিহা জামান শাপলা ১৭ মে রাতে ওই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে মো. জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক, মো. মাহমুদুল হাসান হান্নানকে সদস্য সচিব, রকিবুল আওয়াল পাপুল ও মো. আরমানকে যুগ্ম-আহ্বায়ক মো. তৌহিদুর রহমান, মো. স্বপন ইসলাম, মো. সাইফুল্লাহ রহমান, মো. হাসিবুল হাসান শান্ত ও নূরেজা আক্তার লুৎফাকে সদস্য মনোনীত করা হয়।
এই কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।









