শেরপুরের শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ মে বুধবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াছেক বিল্লাহ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।




