ads

বুধবার , ১৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্মার্ট ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১- এর সফল বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেরপুরে ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএস যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। ১৭ মে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে স্মার্ট শেরপুর গড়তেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় উপস্থাপিত প্রস্তাবনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রীপরিষদ বিভাগ ও এটুআই প্রকল্পে প্রেরণ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ছামিউল হক, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

কর্মশালায় জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক প্রতিনিধিসহ ৪০ জন অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads