ads

বুধবার , ১৭ মে ২০২৩ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। ১৭ মে বুধবার বিকেলে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে ওই ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যেউপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিকসহ মিলার ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, কৃষক এ্যাপসের মাধ্যমে কৃষকের নিকট হতে ৩০ টাকা কেজি দরে ধান ও মিলারদের নিকট হতে ৪৪ টাকা কেজি দরে চাল ক্রয় করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

Shamol Bangla Ads

এবার কৃষকের নিকট হতে ২ হাজার ১৩৫ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে ২ হাজার ২৩৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এজন্য মোট ১৯টি মিলের সঙ্গে চুক্তিবদ্ধ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads