ads

রবিবার , ৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ বছর পর বিয়ের খবর প্রকাশ করলেন রোশান

খবর টি পড়েছেন : ২৭৩
৩ বছর পর বিয়ের খবর প্রকাশ করলেন রোশান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিয়ে করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তবে বিয়ের ৩ বছর পর ৬ মে শনিবার দুপুরে ওই খবর প্রকাশ করলেন এ নায়ক।

Shamol Bangla Ads

জানা যায়, রোশানের স্ত্রী তাহসিনা এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী। রোশানের স্ত্রী অন্তসত্তা, শিগগরিই তাদের ঘরে নতুন অতিথি আসবে।

রোশান জানান, ২০২০ সালের ১১ জুন অর্থাৎ প্রায় তিন বছর আগে প্রেমিকা তাহসিন এশাকে বিয়ে করেন তিনি। তখন শুধু নায়কের বন্ধুরাই বিয়ের খবর জানত। দুই পরিবারের অমতে বিয়ে করায় বিষয়টি সবাইকে জানাতেও চাননি।

Shamol Bangla Ads

হঠাৎ করে বিয়ের খবর প্রকাশ্যে আনার প্রসঙ্গে রোশান বললেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানত। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি কারণ, আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।’

এদিকে, গতকাল শুক্রবার রাতে ঢাকা সেনানিবাস- সংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে মেহেদী পরা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

‘রক্ত’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় রোশানের। এরপর ‘বেপরোয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবারের ঈদে রোশান অভিনীত দুটি সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’ মুক্তি পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমেরিকায় উড়াল দিলেন অপু বিশ্বাস পরবর্তী সংবাদ বুবলীর সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ : শাকিব

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads