ads

শনিবার , ৬ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়া চলমান : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ৫১৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকারই মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করেছে। তাই জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতা অভাব নেই, এই বিষয়ে প্রশ্ন করাও আমাদের জন্য দুঃখের। এছাড়া অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে। শনিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিচারকদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, জুডিশিয়াল ডিসিশন (সর্বোচ্চ আদালতের রায়, সিদ্ধান্ত) মেনে চলে মামলাজট নিরসনে ভূমিকা পালন করতে হবে। মানুষ যেন দ্রুত বিচার পায় সেটি নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, বিচার বিভাগের জন্য অন্য যে কোনো সরকারের চেয়ে বাজেট বাড়ানো হয়েছে। বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এখন আপনাদের দায়িত্ব বিচারপ্রার্থীরা যেন দ্রুত বিচার পায় সেটি নিশ্চিত করা।

Shamol Bangla Ads

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব মো. গোলাম সারওয়ার বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী সংবাদ শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন ঋষি সুনাক

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads