ads

রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পাহাড়ি ঝোড়ার পানিতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ৩০, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পাহাড়ি ঝোড়ার পানিতে গোসল করতে গিয়ে লাফ দিয়ে গাছের গুড়িতে আঘাত পেয়ে ইব্রাহিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ এপ্রিল রবিবার বিকেলে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকায় নিজ বাড়ির পাশে পাহাড়ি ঝোড়ায় ওই ঘটনা ঘটে। ইব্রাহিম ওই গ্রামের আরফুজ আলীর ছেলে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার বিকেলে ইব্রাহিম বাড়ির পাশে পাহাড়ি পানির ঝোড়ার পানিতে গোসল করতে গিয়ে উপর থেকে লাফ দেয়। এতে পানির নিচে থাকা গাছের গুঁড়িতে বুকে গুরুতর আঘাত পায়। পরে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ইব্রাহিমের মা আম্বিয়া বেগম বলেন, প্রতিদিনের মতো সে আজও পাহাড়ের ঝর্ণায় গোসল করতে যায়। আজ গোসল গিয়ে আমার বুক খালি অইলো।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শিশুটি খেলতে গিয়ে পানিতে লাফ দিয়ে আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads