ads

রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিষপানে কৃষকের আত্মহত্যা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
এপ্রিল ৩০, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে। ৩০ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রামে ওই ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত বেচু শেখের ছেলে। আব্দুর রাজ্জাক ১ ছেলে ও ৬ কন্যা সন্তানের জনক।

Shamol Bangla Ads

আব্দুর রাজ্জাকের কন্যা আবেদা বেগম জানান, তার পিতা কৃষক আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। রবিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বিষপান করে গুরুতরভাবে আহত হন তিনি। পরিবারের লোকজন আহত আব্দুর রাজ্জাককে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads