ads

বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ সিটিতেই ভোট বয়কটে বিএনপি

খবর টি পড়েছেন : ২১৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের আসন্ন গুরুত্বপূর্ণ ৫ সিটি করপোরেশন নির্বাচনের সবকটি বয়কটের পথে হাঁটছে বিএনপি। মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদেও যেন নেতাকর্মীদের কেউ প্রার্থী না হন সে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই প্রথম কাউন্সিলর পদেও প্রার্থী না হওয়ার মতো কড়া অবস্থানে গেল বিএনপি। তবে দলটির কিছু নেতা সিটি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। সিটি এলাকায় নেতাকর্মীদের চাঙ্গা রাখা এবং সামনের জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নিতে চান।

Shamol Bangla Ads

রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির বয়কটের মধ্য দিয়েই ৫ সিটিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় নির্বাচনের আগে ওই ৫ সিটি নির্বাচনকে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হলেও বিএনপি সাফ জানিয়ে দিয়েছে তারা নির্বাচনে অংশ নিচ্ছে না। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৫ সিটির মেয়র পদে এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সিদ্ধান্ত এটাই, নির্বাচনে কাউকেই প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়নি। আমরা একটি আন্দোলনের মধ্যে আছি। যে সরকারের বৈধতা নিয়েই যেখানে প্রশ্ন রয়েছে, কিভাবে আমরা সেই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব। অতএব (বিএনপির) কেউ নির্বাচনে অংশ নেবে না।’

Shamol Bangla Ads

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া খুলনা ও বরিশালে ১২ জুন এবং ২১ জুন রাজশাহী ও সিলেটে ভোট হবে। সিটি নির্বাচনে একজন মেয়র ও কয়েকজন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর সিটি এলাকার ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর সিটিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ এপ্রিল, খুলনা ও বরিশালে ১৬ মে এবং রাজশাহী ও সিলেটে ২৩ মে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি নেতা রিজভীর বক্তব্যই বাকস্বাধীনতার আরেক প্রমাণ :… পরবর্তী সংবাদ জিয়াউর রহমান নিজে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন:…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads