ads

বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সালমানের সিনেমার উল্টোরথ, ২৬ কোটি রুপিতে উঠে আয় নামল ৫ কোটিতে

খবর টি পড়েছেন : ৪১২
সালমানের সিনেমার উল্টোরথ, ২৬ কোটি রুপিতে উঠে আয় নামল ৫ কোটিতে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ নিতে পারছে না ঈদে মুক্তি পাওয়া সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল বুধবার ভারতে সিনেমাটির আয় ছিল মাত্র ৫ কোটি রুপি।

Shamol Bangla Ads

গত রবিবার পর্যন্ত ভালোই চলছিল সিনেমাটি। রবিবার সিনেমাটির আয় ছিল ২৬.৬১ কোটি রুপি। সোমবারের আয় ১০.১৭ কোটি রুপি। আর তা মঙ্গলবার কমে দাঁড়ায় ৬.১২ কেটি রুপিতে। গতকাল বুধবার সিনেমাটির আয় ৫ কোটিতে নামার পর থেকেই প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে থাকে।

এখন পর্যন্ত ভারতে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার আয় হয়েছে ৮৯ কোটি রুপি। প্রতিদিন সিনেমাটির গড় আয় এখন মাত্র ৪ থেকে ৪.৫ কোটি রুপি। এই গতিতে ভারতীয় বক্স অফিসের ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে এখনো অনেক সময় লাগবে সিনেমাটির। অবশ্য তত দিন পর্যন্ত এতগুলো সিনেমা হলে এই সিনেমা চলবে না কি না, সেটিও বড় প্রশ্ন।

Shamol Bangla Ads

বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, যার মধ্যে শুধু ভারতেরই ৪ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাকশনে ভরপুর সিনেমাটি, যেখানে ১৬ হাজারেরও বেশি শো চলছে প্রতিদিন। বিশ্বব্যাপী সিনেমাটির এখন পর্যন্ত আয় ১৩০ কোটি রুপি।

দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু ও ভেঙ্কটেশ দগ্গুবাতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আলোচনায় ‘হোটেল রিল্যাক্স’ পরবর্তী সংবাদ সালমানের দাবি, পাঠানের সাফল্য শাহরুখের, তার কোনো কৃতিত্ব…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads