ads

বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলোচনায় ‘হোটেল রিল্যাক্স’

খবর টি পড়েছেন : ২৩৯
আলোচনায় ‘হোটেল রিল্যাক্স’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সমাজের কয়েক শ্রেণির মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে। নানান কিসিমের সেসব মানুষের মধ্যে ঘটতে থাকে মজার মজার ঘটনা। এমন মজার ঘটনা আর অঘটন নিয়েই ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন ‘হোটেল রিল্যাক্স’। ঈদে উপলক্ষে ছয় পর্বের তারকাবহুল সিরিজটি ২৪ এপ্রিল মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে সিরিজটি।

Shamol Bangla Ads

‌যেখানে বিশ্বব্যাপী ওটিটির কনটেন্টগুলোতে দর্শকরা ক্রাইম-থ্রিলার গল্প দেখে অভ্যস্ত। গতানুগতিক ধারার সেই পথে হাঁটতে চাননি ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি।

তিনি বলেন, ‘সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি। টিমের প্রতিটি সদস্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এ কাজটির মাধ্যমে দর্শকদের প্রতিটি দৃশ্যে শতভাগ বিনোদন দিতে চেয়েছি। যেটি স্ক্রিনে দর্শকরা দেখতে পাচ্ছেন। ভালো কাজগুলো দর্শকদের সাপোর্ট পেলে আগামীতে আরো বড় আয়োজনে কনটেন্ট নির্মিত হবে।’

Shamol Bangla Ads

হোটেল রিল্যাক্সের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, পাভেল, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এ ছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
সিরিজটা দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্ম বঙ্গবিডিতে। প্রতিষ্ঠানটির চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, মুক্তির পরপরই অপ্রত্যাশিতভাবে দর্শকদের চাপ সৃষ্টি হয়েছে। বঙ্গর ক্যাপাসিটি ব্রেক করছে। লাইভ ক্রিকেট ম্যাচ প্রচারে যেমন দর্শকের সাড়া পড়ে একইভাবে এই সিরিজটি দেখতে দর্শকের সাড়া মিলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইনস্টাগ্রাম থেকেই কোটিপতি জন্নত জুবেইর রহমানি পরবর্তী সংবাদ সালমানের সিনেমার উল্টোরথ, ২৬ কোটি রুপিতে উঠে আয়…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads