ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ শেরপুরবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

২১ এপ্রিল শনিবার শ্যামলবাংলা২৪ডটকমকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আসুক, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক-এ কামনা করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন।
এদিকে তিনি শনিবার রাত ৮টায় দলীয় নেতাদের নিয়ে শহরে ঘুরে ঘুরে সর্বস্তরের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সাথে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন। ওইসময় তিনি দুহাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানালে তারা হাত তুলে তাকে স্বাগত জানান।

শুভেচ্ছা বিনিমিয়কালে তার সাথে জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু ও আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, চেম্বার অব কমার্স এর সভাপতি আসাদুজ্জামান রৌশন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা, জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, বিনয় কুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।




