দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল শনিবার সারাদেশের মতো শেরপুরেও ঈদুল ফিতর উদযাপন করবেন।

শেরপুরে সকাল ৯টায় জেলা শহরের পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যদি নামাজের আগে বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়, তাহলে একই সময়ে জেলা কালেক্টরেট জামে মসজিদে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আলহাজ্ব হযরত আলী। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হযরত মাওলানা মিজানুর রহমান। ইতোমধ্যে দিনটি পালনে সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মুহাইমিনুল ইসলাম ওই তথ্য জানিয়েছেন।
এছাড়া শহরের অন্যান্য ঈদগাহ মাঠের সম্ভাব্য সময় হচ্ছে মাইসাহেবা জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে নয়টায়, চাপাতলী জেলা পরিষদ ঈদগাহ মাঠে সকাল সোয়া নয়টায়, তেরাবাজার মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সোয়া নয়টায়, ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল নয়টায়, পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে সকাল আটটায়, নবীনগর মাদ্রাসা ঈদগাহ মাঠে সাড়ে নয়টায়, বাগরাকসা কাজীবাড়ী ঈদগাহ মাঠে সকাল সাড়ে নয়টায়, মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে সকাল নয়টায়, খোয়ারপাড় শাপলা চত্বর ঈদগাহ মাঠ সকাল সাড়ে নয়টায়, সজবরখিলা মসজিদ ঈদগাহ মাঠে সকাল নয়টায়, গৌরীপুর দুখিয়া আলম ঈদগাহ মাঠে সকাল নয়টায়, কসবা শাহী মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে নয়টায়, কসবা মাজার ঈদগাহ মাঠে সকাল নয়টায়,

রাজার কাচারী ঈদগাহ মাঠে সকাল নয়টায়, শীতলপুর ঈদগাহ মাঠে সকাল নয়টায়, ঢাকলহাটি মসজিদে নূরে সকাল সাড়ে নয়টায়, মোবারকপুর কইনাপাড়া ঈদগাহ মাঠ সকাল দশটায়, কসবা কাঠগড় ঈদগাহ মাঠ সকাল সাড়ে নয়টায়, দিঘারপাড় উত্তরপাড়া ও পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে সকাল নয়টায়, বাগরাকসা তালুকদারবাড়ী জামে মসজিদে সকাল নয়টায়, জেলা কারাগার প্রাঙ্গণে সকাল সাড়ে আটটায়, দমদমা কালিগঞ্জ ঈদগাহ মাঠে সকাল নয়টায় সময়।




