ads

সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান

খবর টি পড়েছেন : ৪৪৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস-কে জামিন দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সোমবার বিকেল ৩টার দিকে উভয় পক্ষের শুনানি শেষে শামসের জামিন মঞ্জুর করেন।

Shamol Bangla Ads

ওইসব তথ্য নিশ্চিত করেছেন প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। তিনি জানান, ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিনে থাকবেন শামসুজ্জামান শামস।

প্রসঙ্গত, আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক) গত বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়।

Shamol Bangla Ads

মামলাটি দায়েরের প্রায় ২০ ঘণ্টা আগে সাংবাদিক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয় দিয়ে তুলে আনা হয়। বৃহস্পতিবার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুকে দেওয়া ফসওয়াল সাহিত্য পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর পরবর্তী সংবাদ বাংলাদেশ চিকিৎসাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads