ads

বুধবার , ২২ মার্চ ২০২৩ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৪৪ গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ২২, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধন করেছেন ভূমিহীন ও আশ্রয়হীনদের মাঝে জমিসহ ঘর প্রদান কার্যক্রম। এ লক্ষে ২২ মার্চ বুধবার শেরপুরের শ্রীবরদীতে ভূমিহীন ও গৃহহীন ক্ষুদ্র নৃগোষ্ঠিসহ ৪৪ জন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ সোমেশ্বরী হলে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads