ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে আইনজীবী সমিতিতে অ্যাড. এম জুবেদ আলী ভবন নামকরণ

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির তিন তলা ভবনটির নাম ২০ মার্চ থেকে বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম জুবেদ আলী ভবন’ হিসেবে নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। সোমবার আনুষ্ঠানিকভাবে ভবনের নামকরণ ও সাইনবোর্ড টানানো হয়।

Shamol Bangla Ads

২০০১ সালে নির্মিত হওয়ার পর আমরা এই ভবনের আইনজীবীগণ ভবনটির নামাকরণের জন্য দাবী জানিয়ে আসছিল আইনজীবীগণ। বিভিন্ন কমিটি বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও যথাযথ উদ্যোগের অভাবে বাস্তবায়ন হয়নি।

জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের বর্তমান সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বাধীন কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম ও পরিষদের সকল সদস্যের কার্যকর উদ্যোগের ফলে নামহীন ভবনটি দীর্ঘ ২২ বছর পর একটি পরিচয় আইনজীবীগণ আনন্দিত। এই ভবনের আইনজীবীদের পক্ষ থেকে বর্তমান কার্যকরি পরিষদকে অভিনন্দন জানান।এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত সহ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রয়াত অ্যাডভোকেট এম. জুবেদ আলী নেত্রকোনার কেন্দুয়া থেকে ১৯৭০ সালে নির্বাচিত এমপিএ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ১৯৭২ সালের ৪ নভেম্বর জাতীয় সংসদে গৃহীত হাতে লেখা বাংলাদেশের মূল সংবিধানে অন্যতম স্বাক্ষরকারী, পরবর্তীতে ৩ বার জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ৮ বার সভাপতি এবং দলমত নির্বিশেষে সকল আইনজীবীর অবিসংবাদিত নেতা ছিলেন। অনেকদিন শারিরীক অসুস্হ থেকে ২০২২ সালের ৩০ এপ্রিল দুপুরে ময়মনসিংহ শহরের জিলা স্কুল রোডস্হ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

Need Ads