ads

মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ মার্চের ভাষণ স্বাধীনতার এক মহাকাব্য ॥ হুইপ আতিক

খবর টি পড়েছেন : ৩৬২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্বাধীনতার এক মহাকাব্য। সেদিনকার ভাষণেই রোপিত হয়েছিল স্বাধীনতার বীজ। ওই ভাষণেই তিনি জাতিকে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশ পেয়েই বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীন-সার্বভৌম দেশ। ফলে ইউনেস্কোর স্বীকৃতিতে ওই ভাষণ স্থান করে নিয়েছে বিশে^র সর্বশ্রেষ্ঠ ভাষণের তালিকায়।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সেই ভাষণের চেতনায় দেশরত্ন শেখ হাসিনা যখন দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, ঠিক তখন বিএনপি-জামায়াত চক্র স্বাধীনতার অর্জন ও উন্নয়ন নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সে ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতা-কর্মীসহ জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। তিনি বলেন, ৭ মার্চ বাঙালি জাতির জীবনে শ্রেষ্ঠ দিন। এ দিনটির জন্যই বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন। তার ওই ভাষণ বিশ^ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সমগ্র জাতির জন্য গৌরব এনে দিয়েছে। তিনি বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের নামে অপরাজনীতির সমালোচনা করে বলেন, খেলা হবে নির্বাচনে। জনমত থাকলে নির্বাচনে আসুন।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল আলোচনায় অংশ নিয়ে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব অসাধারণ, বহুমাত্রিক এবং বিশ^ প্রেক্ষাপটে এটি এক অনন্য সাধারণ ভাষণ। অনেকেই এ ভাষণকে আব্রাহাম লিঙ্কনের ‘গেটিসবার্গ অ্যাড্রেস’ বা মার্টিন লুথার কিং এর ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণের সাথে তুলনা করেন। সত্যিকার অর্থে বিশ্ব ইতিহাসে এরকম ভাষণ বিরল।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম। ওইসময় জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন পরবর্তী সংবাদ রফিকুল ইসলাম আধারের কবিতা ‘হাসু তুমি’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads