ads

মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মার্চ ৭, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ‘তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ৬ মার্চ সোমবার বেলা ১১টার দিকে পৌর শহরের হাসপাতাল মোড়ে মৌলভী মার্কেটে ওই প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মাহমুদুল হাসান, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানান, অভিজ্ঞ টেকনোলজিস্ট দিয়ে পরিচালিত সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি থেকে উত্তম সেবা প্রদানের লক্ষ্যে রয়েছে অটোমেটিক সেল কাউন্টার, বায়োকেমিস্ট্রি এনালাইজার, হরমোন এলাইজা মেশিন, কালার ডপলার আল্ট্রাসনোগ্রাফি, ই.সি.জি, প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার সেবা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। তাছাড়া ২৪ ঘন্টা চালু থাকবে ৫০০ MA ডিজিটাল এক্স-রে।

Need Ads