ads

বুধবার , ৮ মার্চ ২০২৩ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিকুল ইসলাম আধারের কবিতা ‘হাসু তুমি’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৮, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

(নারী দিবসে দেশরত্ন শেখ হাসিনাকে উৎসর্গকৃত)

Shamol Bangla Ads

হাসু তুমি
জাতির পিতার জীবন্ত প্রতিকৃতি
বাঙালির আশির্বাদ, অমূল্য ধন;
পিতা বঙ্গবন্ধুর আদর্শে
চেতনায় এগিয়ে নিলে দেশকে
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বলিয়ান।

হাসু তুমি
ফিরিয়ে আনলে জাতির পিতা, স্বাধীনতার ঘোষক
মুক্তির মন্ত্র চেতনার শ্লোগান জয় বাংলার স্বীকৃতি;
বাঙালি এখন চেতনায় ভাস্বর
উন্নয়নের মহাসড়কে সমৃদ্ধির হাতছানি দেশ
‘তলাবিহীন ঝুড়ির’ অপবাদ এখন অসত্যের স্তুতি।

Shamol Bangla Ads

হাসু তুমি
ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলে করলে
স্বপরিবারে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা হত্যার বিচার;
যুদ্ধাপরাধীদেরও বিচারে জাতিকে করলে কলঙ্কমুক্ত
যদিও ঘাতকদের প্রেতাত্মাদের রয়েছে উঁকিঝুকি
তবুও প্রতিষ্ঠিত করেছো বিচার পাওয়ার অধিকার।

হাসু তুমি
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ, শিল্প-বাণিজ্য, ক্রীড়া-সংস্কৃতি
আর নারীর ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তনে যুগান্তকারী হাতিয়ার;
উন্নয়নের চাকা পিছু ঘুরাতে তৎপর গোষ্ঠির ষড়যন্ত্র-নৈরাজ্য
আর সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে সাহসী অনড় দৃঢ়চেতা
তোমার সময়োপযোগী পদক্ষেপে উচ্চারিত হয় হুঙ্কার হুঁশিয়ার।

হাসু তুমি
মায়া মমতায় অদ্বিতীয় যেন মাদার তেরেসাও ক্ষীণ
বীর নিবাস, অসহায়ের সহায় ও আশ্রয়ণই নয়;
ভিক্ষুকমুক্তসহ কত মানবিক সহায়তায় বাড়িয়েছ হাত
নিমতলী ট্র্যাজেডির মতো কতো ঘটনায় হয়েছো মমতাময়ী মা
গড়েছো মানবিক স্বদেশ, করেছো মানবতার জয়।

হাসু তুমি
ভিশন-২০২১ বাস্তবায়নে
অসম্ভবকে সম্ভব করে উন্নয়ন চাকায় আনলে ভিন্নমাত্রা ডিজিটাল;
এবার মিশন-২০৪১ বাস্তবায়নে
স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য-প্রযুক্তিসহ সবক্ষেত্রে স্মার্ট দর্শন
স্বল্পোন্নত থেকে অনন্য উচ্চতায় দেশ এখন মডেল উন্নয়নশীল।

হাসু তুমি
নিন্দুকের মুখে ছাই দিয়ে
বিশ^ রেকর্ড গড়লে দেশের টাকায় পদ্মাসেতু করে;
উন্নয়ন গতি পেয়েছে এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী
চালু করেছো উন্নত বিশে^র মেট্রোরেল
এবার রেকর্ডের পথে কর্ণফুলী টানেল ও পাতাল রেলপথ গড়ে।

হাসু তুমি
আট লাখ উদ্বাস্তু রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে
বিশে^ পেয়েছো উপাধি ‘মাদার অব হিউম্যানিটি’;
তুমি হাসলে বাংলাদেশ হাসে
তোমার হাতেই নিরাপদ দেশ হারাবে না পথ
তুমিই দেশের কর্ণধার তুমিই সুপ্রীম অথরিটি।

হাসু তুমি
প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে, তেজস্বী-সাহসী
সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের অবদানে ‘দেশরত্ন’ থেকে ‘বিশ^নেতা’;
ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্বপ্নের
সোনার বাংলা গড়ায় তুমি বিস্ময় অনন্য
দেশ মাতৃকার তুমিই জননী, পিতার আদলে তুমিই পিতা।
(২৭/০২/২৩ ইং)

Need Ads