ads

মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ মার্চ যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে তিশার ‘শনিবার বিকেল’

খবর টি পড়েছেন : ২৫৩
১০ মার্চ যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে তিশার ‘শনিবার বিকেল’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’। ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে সিনেমাটি পরিবেশনা করছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।

Shamol Bangla Ads

বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফারুকী বলেন, ‘সিনেমার পোস্টারের মতো এমন নস্টালজিক আর যাদুকরি কিছু আছে কিনা আমি জানি না। পাড়ায় পাড়ায় পোস্টার দেখে আমাদের রক্তে নাচন লাগতো। এখনো এতো বছর পরে এসেও, ইন্ডাস্ট্রিতে এতো দিন কাজ করার পরেও পাড়ার দোকানে-দোকানে, দেয়ালে-দেয়ালে পোস্টার আমার মনে সিনেমার নেশা ধরায়। সকাল সকাল এই ছবিগুলো পাঠানোর জন্য রিলায়েন্স এন্টারটেনমেন্টের সুমিত দাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমার ছোটবেলায় টাইম ট্র্যাভেল করানোর জন্য।’

‘শনিবার বিকেল’র দৃশ্য ফারুকী জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির জন্য ‘শনিবার বিকেল’র প্রাথমিক হল তালিকা পেয়েছেন। তবে তা চূড়ান্ত করে সোমবার (৬ মার্চ) নাগাদ দর্শককে জানাতে চান।

Shamol Bangla Ads

‘শনিবার বিকেলে’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাহ্নবীর জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা পরবর্তী সংবাদ অপু বিশ্বাসের হঠাৎ আল্লাহ ভক্তি: স্ট্যাটাস ভাইরাল

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads