ads

সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাহ্নবীর জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা

খবর টি পড়েছেন : ২৪১
জাহ্নবীর জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বলিউডের নতুন প্রজন্মের তারকা জাহ্নবী কাপুর জীবনের ২৬টি বসন্ত পূর্ণ করলেন। বিভিন্ন আনুষ্ঠানিকতায় ৬ মার্চ পালন করা হচ্ছে তার জন্মদিন।

Shamol Bangla Ads

জাহ্নবীর জন্মদিনের এসব আয়োজনের মাঝে ঘোষণা করা হয়েছে আরও এক খুশির কথা। বলিউড পেরিয়ে এবার দক্ষিণে পাড়ি জমাবেন জাহ্নবী। এই প্রথম ‘প্যান ইন্ডিয়ান’ প্রকল্পের সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে।

সিনেমার নাম ‘এনটিআর ৩০’। কোরাতালা শিবার পরিচালনায় এই সিনেমায় এনটিআর জুনিয়রের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী। প্রকাশ্যে এসেছে সে সিনেমার লুকও। জন্মদিনে এই সাফল্যের খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন জাহ্নবী।

Shamol Bangla Ads

প্রকাশ্যে আসা পোস্টারে দেখা যায়, নদীর তীরে গ্রাম্য যুবতীর বেশে বসে আছেন জাহ্নবী। তার এলো চুল ছড়িয়ে রয়েছে বুকের কাছে। গোলাপি ব্লাউজের সঙ্গে খাটো করে পরা হলুদ শাড়ি। তার সবুজ আঁচল আলুথালু এক পোষ্যের ভারে। তাকে কোলে নিয়েই বসে আছেন নায়িকা। হাসিমুখে ঘুরে তাকিয়ে আছেন পিছনে। দূরে আবছায়া। গাছের ফাঁকে জমাট বাঁধা কুয়াশা। উপরে লেখা, ‘ঝড়ের আগের শান্ত পরিবেশ।’ কী আছে ‘এনটিআর ৩০’-এর কাহিনিতে? ক্রমশই স্পষ্ট হবে কুয়াশা কেটে।

জাহ্নবীর হাতে আরও একগুচ্ছ বলিউড সিনেমা রয়েছে। সে সব সামলে আবার নতুন চুক্তিতে সিনেমার কাজ হাতে নিয়ে নিয়েছেন জাহ্নবী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুটিংয়ের সময় আহত অমিতাভ বচ্চন পরবর্তী সংবাদ ১০ মার্চ যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে তিশার ‘শনিবার বিকেল’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads