ads

মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ৭, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ- উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল আলম ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যাপক মোঃ আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপলক্ষে ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতায় ৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads