ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সালমানের পরিবারের আপত্তির পরও হইচইয়ে ‘বুকের মধ্যে আগুন’

খবর টি পড়েছেন : ২৫৯
সালমানের পরিবারের আপত্তির পরও হইচইয়ে ‘বুকের মধ্যে আগুন’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি তোলেন প্রয়াত নায়ক সালমান শাহর পরিবার। তবুও সিরিজটি মুক্তি দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুকে পাঠানো হয়েছে আইনি নোটিস।
২ মার্চ বৃহস্পতিবার রাতে আট পর্বের সিরিজটি মুক্তি দেওয়া হয়েছে। পর্বগুলোর নাম—ফিরে আসার গল্প, বন্ধু নাকি শত্রু, চেনা যখন অচেনা, স্নেহের ছলনা, উত্থান-পতন, প্রণয়ের পালাবদল, পতনের প্রস্তুতি, হত্যা নাকি আত্মহত্যা!

Shamol Bangla Ads

কারো কারো মতে, এতে সালমান শাহর আদলে হাজির হয়েছেন ইয়াশ রোহান। তার স্ত্রীর (সামিরা) মতো দেখা গেছে তমা মির্জাকে। অন্যদিকে নায়কের মা নীলা চৌধুরীর মতো লেগেছে তানিয়া আহমেদকে, রাজনীতিক হুসেইন মুহম্মদ এরশাদের গেটআপে তৌকীর আহমেদ, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের অবয়বে তারিক আনাম খানকে।
এ ছাড়াও গোয়েন্দা কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বলা চলে, সালমান শাহ কেন্দ্রিক তৎকালীন সব চরিত্রকেই কাছাকাছি গেটআপে পর্দায় হাজির করিয়েছেন নির্মাতা।

সালমান শাহ’র মা নীলা চৌধুরী জানিয়েছেন, পত্র-পত্রিকার খবরে জেনেছি, ওয়েব সিরিজটি সালমানকে নিয়ে বানানো হয়েছে। এমনকি সিরিজের নামটাও সালমানের সিনেমা থেকে নেয়া। তার মৃত্যু নিয়ে ২৭ বছর ধরে মামলা চলছে। এখনও রায় হয়নি। এর মধ্যে কেন সিরিজটি নির্মাণ করা হচ্ছে? শুধু তাই নয়, এ বিষয়ে তারা আমাদের সঙ্গেও কোনো আলোচনা করেননি।

Shamol Bangla Ads

সালমান খুন হয়েছে, খুনের মামলা নিয়ে তামাশা করা যায় না। সিরিজে হত্যারহস্য না বলে মৃত্যুরহস্য বলা হচ্ছে। এতে আমাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। ছেলে হত্যার বিচারের দাবিতে ২৭ বছর ধরে মামলা টানছি। কারও সিরিজের চিত্রনাট্য হওয়ার জন্য মামলা টানছি না। বর্তমানে লন্ডনে আছেন সালমানের মা নীলা চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দা-কুমড়া না, আমাদের মধ্যে ফুলের সম্পর্ক, বললেন শাবনূর-পূর্ণিমা পরবর্তী সংবাদ প্রথমবারের মতো চাকরিতে যোগদান করলেন আসিফ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads