ads

শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দা-কুমড়া না, আমাদের মধ্যে ফুলের সম্পর্ক, বললেন শাবনূর-পূর্ণিমা

খবর টি পড়েছেন : ২৭৭
দা-কুমড়া না, আমাদের মধ্যে ফুলের সম্পর্ক, বললেন শাবনূর-পূর্ণিমা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শাবনূর-পূর্ণিমার সম্পর্ক কেমন? তারা কি বন্ধু না প্রতিদ্বন্দ্বি? এমন প্রশ্ন হরহামেশাই আসে। কোনো উত্তর থাকে তার। এবার শাবনূর-পূর্ণিমা নিজেই জানালেন তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে।
সম্প্রতি স্বামী-সন্তান নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সেখানে শুক্রবার বিকালে একটি সারপ্রাইজ দিলেন পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। তার সঙ্গেই দেখা করলেন পুর্ণিমা।

Shamol Bangla Ads

শুক্রবার বিকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন পূর্ণিমা। সঙ্গে দেখা দেন শাবনূরও। এরপর দুজনে একে-অন্যের প্রশংসায় পঞ্চমুখ হন। এছাড়া তাদের ঘিরে ছড়িয়ে থাকা গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন।
হাস্যোজ্বল মুখে পূর্ণিমাকে শাবনূর বলেন, ‘আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।’

এরপর পূর্ণিমা বললেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে (শাবনুর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারেকাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।’

Shamol Bangla Ads

এসব শুনে শানবূর নিজেও পূর্ণিমার প্রশংসায় বললেন, ‘পূর্ণিমার এত গুণ! আমার মনে হয়, আমি ওর মতো পারবো না। এত সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফর্মেন্স করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই। আমি অনেক খুশি হয়েছি, ওর অস্ট্রেলিয়া আসার খবর শুনে। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।’
পূর্ণিমার সঙ্গে সিনেমা করার আশ্বাসও দিলেন শাবনূর। তবে সেটা ঢাকায় নয়, বরং অস্ট্রেলিয়ায় হবে। শাবনুর বলেন, ‘আমরা দুজন আবার ছবি করলে কেমন হবে? অস্ট্রেলিয়াতে করবো। ইচ্ছে আছে করার। এখনই বলতে পারছি না, কতদূর করতে পারবো। কিন্তু চেষ্টা করতে অসুবিধা নাই।’

শাবনূরের কথায় সায় দিয়ে পূর্ণিমা নিজের একটি অভিজ্ঞতা বিনিময় করেন। অতীতের স্মৃতি হাতড়ে বলেছেন, “একটা সত্যি ঘটনা বলি, শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট। তার যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না! কোনও ছবির ধারেকাছে যেতে পারছিলাম না। যখনই আমি শুটিং করতাম, তখন নির্মাতা-কোরিওগ্রাফাররা বলতেন, ‘কী এক্সপ্রেশন দাও! শাবনূরের মতো করো। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে; তার পায়ের যোগ্যতা নেই।’ এসব শুনে আমি কোণায় গিয়ে কাঁদতাম।” সবশেষে ভক্তদের ধন্যবাদ-ভালোবাসা জানিয়ে লাইভ শেষ করেন দুই নায়িকা।
গত বছরের ২৭ মে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন পূর্ণিমা। প্রথম সংসারের কন্যা আরশিয়া উমাইজাকে নিয়ে নতুন সংসার গুছিয়ে নিয়েছেন তিনি। অন্যদিকে আট বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২০ সালে বিবাহবিচ্ছেদ করেছেন শাবনুর ও অনিক। বর্তমানে একমাত্র ছেলে আইজানকে ঘিরেই তার ব্যস্ততা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার অস্কারেও দীপিকা পরবর্তী সংবাদ সালমানের পরিবারের আপত্তির পরও হইচইয়ে ‘বুকের মধ্যে আগুন’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads