ads

শুক্রবার , ৩ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিশিষ্ট শিল্পপতি গুলজার জিহানের জন্মদিন আজ

খবর টি পড়েছেন : ৬৯৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম শিল্প গ্রুপ ‘ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব ইদ্রিস মিয়ার একমাত্র পুত্র, এ অঞ্চলের বিশিষ্ট শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের জন্মদিন আজ (৩ মার্চ)। ১৯৯১ সালের এই দিনে আলহাজ্ব ইদ্রিস মিয়া ও মিসেস রেহানা ইদ্রিস দম্পতির কোল আলো করে জন্মগ্রহণ করেন তিনি। আজ শুক্রবার ৩২ বছরে পা রাখলেন তিনি।

Shamol Bangla Ads

‘ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড’ এর অন্যতম পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান একাধারে বহুমাত্রিক শিল্পের প্রবক্তা, সফল উদ্যোক্তা, তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয়। ইতোমধ্যে তিনি ময়মনসিংহ বিভাগের শিল্প খাতের টাইটান হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। বয়স কম হলেও দূরদৃষ্টি ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে নিচ্ছেন ইদ্রিস গ্রুপকে। তারুণ্যশক্তি ও মেধার সমন্বয় ঘটিয়ে প্রতিনিয়ত ছুটে চলেছেন নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নে। তাতে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ। তিনি এরই মধ্যে সমাদৃত হয়ে উঠেছেন তাঁর সুপ্ত প্রতিভা দিয়ে। তাঁর খ্যাতি ছড়িয়ে গেছে ময়মনসিংহের পরিসীমা ছাড়িয়ে দূর-দিগন্তে। অর্থনৈতিক সমৃদ্ধি এবং আত্মনির্ভরশীল জাতি গঠনের লক্ষ্যে নিজেকে যেন উৎসর্গ করে দিয়েছেন এই তরুণ শিল্পোদ্যোক্তা।

শুধু ব্যবসার হিসাব-নিকাশের গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান। দানশীল মানুষটি মানুষের সেবায় সব সময় কাজ করে যাচ্ছেন। শুধু অর্থ দিয়েই ক্ষান্ত নন, নিজের মূল্যবান সময় এবং সৃজনশীলতা বিনিয়োগ করছেন সমাজের টেকসই পরিবর্তনে।

Shamol Bangla Ads

শেরপুরের এই কৃতি সন্তান বিশ্বাস করেন, তরুণরা যেকোনো জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাই সামাজিক পরিচয়ের বিবেচনা না করে সর্বস্তরের তরুণদের উন্নয়ন ও সমৃদ্ধিতে সমান সুযোগ প্রদানের লক্ষ্য কাজ করে যাবেন তিনি।

তার এবারের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন হাতে নিয়েছেন তিনি। তবে চাকচিক্যে মোড়ানো আলোক ঝলকানো উৎসব নয়, বরং শেরপুর শহরের বিভিন্ন মসজিদের মুসল্লি ও এতিমখানার এতিম শিশুদের সুস্বাদু খাবার তুলে দিয়ে নিজের জন্মদিন পালন করছেন তিনি।
তরুণ এই শিল্পপতির জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শেরপুরের সুশীল সমাজ এবং ইদ্রিস গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৩২ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads