ads

বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ২, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ছাগল চড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বুদ্ধি প্রতিবন্ধি এক কিশোরী। ১ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত দুদু প্রামাণিকের ছেলে সুজন ওরফে মকস্ (৪৬)। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

কিশোরীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার আগে আগে বাড়ির পাশে নির্জন স্থানে শিম ক্ষেতের আইলে ছাগল চড়াচ্ছিল ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী। ওইসময় সুজন ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরী বাড়িতে ফিরে ঘটনার বিষয়ে পরিবারকে জানায়। পরে রাতেই ধর্ষিতার পিতা ঘটনাটি ঝিনাইগাতী থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ সুজনের বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন কৌশলে পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া বলেন, ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত সুজনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads