ads

বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯ বছরের সম্পর্ক ছিন্ন করে বিচ্ছেদের ঘোষণা ফারিয়ার

খবর টি পড়েছেন : ২৩৯
৯ বছরের সম্পর্ক ছিন্ন করে বিচ্ছেদের ঘোষণা ফারিয়ার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘদিন প্রেমের পর রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া। তবে নায়িকার ওই বিয়ে ভেঙে গেছে।
জানা যায়, ২০২০ সালের মার্চে পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদল হয় নুসরাত ফারিয়ার। ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে ছবি প্রকাশ করে বাগ্‌দানের খবরটি জানিয়েছিলেন অভিনেত্রী। তখন এ-ও বলেছিলেন, শিগগিরই বিয়ে করবেন তাঁরা। কিন্তু কয়েক বছর পার হলেও তাঁদের বিয়ের খবর পাওয়া যায়নি। এর মধ্যেই গুঞ্জন রটে, রনির সঙ্গে ফারিয়ার বাগ্‌দান ভেঙে গেছে। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে জানালেন অভিনেত্রী।

Shamol Bangla Ads

রনির সঙ্গে বিয়েটা যে আর হচ্ছে না, সেটা গত ডিসেম্বরে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নুসরাত ফারিয়া। তিনি তখন বলেছিলেন, ‘আমার বিয়ে আর হবে না, করছি না।’

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন বাগদান ভেঙে যাওয়ার খবর। ১ মার্চ বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগ্‌দানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবেচিন্তে আমি ও রনি দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভাগ্যবান, আমাদের মধ্যে দারুণ একটি বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে। যেটা সারা জীবনই থাকবে। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, আমার এই কঠিন সময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন।’

Shamol Bangla Ads

তার ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সমবেদনা জানিয়েছেন। এর আগে বিয়ে না করা সম্পর্কে প্রশ্ন করা হলে ফারিয়া প্রথম আলোকে বলেছিলেন, ‘জীবনে ওঠানামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ম্যারিকো বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন সিয়াম ও মেহজাবীন পরবর্তী সংবাদ প্রকাশিত হল ‘আদম’ সিনেমার প্রথম পোস্টার

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads