ads

বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সরকারের গৃহীত পরিকল্পনা দায়িত্বশীলতার সাথে বাস্তবায়ন করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে ধারণা দিতে হবে এবং স্মার্ট বাংলাদেশ সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে হবে। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলা পর্যায়ের দপ্তর প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৭ মার্চ ও ১৭ মার্চ উদযাপন উপলক্ষে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads