ads

মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে এক হাজার শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘আঁকো তোমার মনের রঙে’ এ স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য প্যাসিফিক ক্লাব’ এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় পৃথক তিন বিভাগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সেরা ৩০ জনকে পুরস্কার দেয়া হয়।

Shamol Bangla Ads

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও সরকারী অনুদানে নির্মিত সিনেমা ‘অ্যাডভেঞ্চচার অব সুন্দর বন’ এর পরিচালক আবু রায়হান জুয়েল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম রুকনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, সাবেক সংসদ সদস্য মরহুম এমএ বারীর ছেলে মহসিনুল বারী রুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, যুব লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা প্রাণ রায়, চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী, অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী রায়, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম প্রমুখ।

Shamol Bangla Ads

আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল জানান, ভারত সীমান্ত ঘেঁষা এ উপজেলায় পিছিয়ে থাকা শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ভাষা দিবসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুপ্ত মেধা বিকাশে চিত্র অঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিকল্প নেই। শিশুকে স্বাভাবিকভাবে বাড়তে দিতে হবে। খেলাধুলা ও সৃজনশীল কাজ করার সুযোগ দিতে হবে। এতে শিশু স্বাবলম্বী হয়ে উঠবে, তার সামাজিক বিকাশ ঘটবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads