ads

মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় শেষ হলো জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন

খবর টি পড়েছেন : ৩৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে রওযা যিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো শাহানশাহে তরিকত বিশ্ব ওলি হরযত মাওলানা শাহছুফি খাজাবাবা ফরিদপুরী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের ৪ দিনব্যাপী মহা পবিত্র উরস শরিফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন।

Shamol Bangla Ads

শেরপুরের পাকুড়িয়ায় বিশ্ব ওলির আবির্ভাব মঞ্জিলে প্রতি বছরের ন্যায় ১৭ ফেব্রুয়ারী শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে ৪দিন ব্যাপি বিশ্ব ইসলামি সন্মেলন শুরু হয়। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশ ও জাতির সুখ শান্তি সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য সংহতি ও সর্বোপরি শান্তিকামি বিশ্ব মানবতার উন্নয়ন অগ্রগতি ও অবারিত শান্তি, কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে এই সম্মেলনের সমাপ্তি হয়।

এর আগে সোমবার রাতে সম্মেলনে উপস্থিত সকলের উদ্যেশে দেয়া বয়ানে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ধর্মিয় আলোচনা শেষে বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, বর্তমান সরকার দক্ষ পরিচালনায় এখন পর্যন্ত আমাদের অর্থনিতিতে একটা মান বজায় রেখে চলেছে, কিন্তু সামনে ভয়াবহ বিপদ সারা পৃথিবীর উপরে, যার বৈরিতা বাংলাদেশের উপরেও আসতে পারে। অতএব জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে ও কোন ভাবেই অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন জাকের পার্টি চেয়ারম্যান।

Shamol Bangla Ads

সোমবার রাতে শেরপুরের জাকের মঞ্জিলে বিশ্ব ইসলামী সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল ও পার্টির মহা সচিব শামীম হায়দার।

পবিত্র উরস উপলক্ষে পাকুরিয়া পাক দরবার শরীফের চারপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিশাল বিশাল শামিয়ানা, সুসজ্জিত তোরন, গাড়ী পার্কিং, দমকল ও মেডিকেল ইউনিট, হ্যালিপ্যাড, নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং তাদের সহযোগিতাদানে কয়েক হাজার নিরাপত্তাকর্মীর অংশগ্রহণ, আর্চওয়ে গেট, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ও পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার খাজাবাবার রওজা শরীফ জিয়ারত শেষে আখেরী মুনাজাতের মধ্যদিয়ে চারদিন ব্যাপী ওরশ শরীফের সমাপ্তি হয়। আশির্বাদ নিয়ে নিজ নিজ বাড়ী ফিরে যাচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা লাখো ভক্ত, অনুসারীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে উত্তেজনা ॥ পাল্টাপাল্টি সংবাদ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে এক হাজার শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads