ads

বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল মেডিকেল অক্সিজেন প্লান্ট ভবনের উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল মেডিকেল অক্সিজেন প্লান্ট ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ভবনের শুভ উদ্বোধন করেন শেরপুর ৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রাজীব সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম, মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা সিদ্দিকা রুপালিসহ দলীয় নেতা-কর্মীরা।

Shamol Bangla Ads

জানা যায়, ইউনিসেফের অর্থে স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ওই ভবনটি নির্মান করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়।

Need Ads