ads

শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন কবি আনিসুর রহমান রিপন

খবর টি পড়েছেন : ১,২৩৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিয়েছেন বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী, কবি আনিসুর রহমান রিপন (৫০)। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শহরে কবি-সাহিত্যিক, সাংবাদিক ও পুস্তক ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। বিকেল থেকে রাত অবধি শহরের খরমপুর টিক্কাপাড়াস্থ বাসায় তাকে একনজর দেখতে অনেকের ঢল নামে।

Shamol Bangla Ads

আনিসুর রহমান রিপন শহরের আইডিয়াল প্রিপারেটরি এ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান রাজার ছোট ভাই। তিনি নিউমার্কেট মোড়স্থ রহমানিয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী ছিলেন। পুস্তক ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবত সাহিত্যাঙ্গনের সাথে জড়িত। তিনি একসময় কবি সংগঠন অনুপ্রাসের সাথে জড়িত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শেরপুর কবি সংসদের সভাপতি ছিলেন। তার প্রকাশিত একাধিক কাব্যগ্রন্থ পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি একজন নিভৃতচারী, ভদ্র ও বিনয়ী স্বভাবের মানুষ হিসেবে সবার কাছেই প্রিয় ছিলেন।

এদিকে শনিবার সকাল সাড়ে ১০টায় ডা. সেকান্দর আলী কলেজ মাঠে নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় তার স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, কবি-প্রাবন্ধিক ড. আবদুল আলীম তালুকদার, মরহুমের বড়ভাই মিজানুর রহমান রাজা প্রমুখ।

Shamol Bangla Ads

এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কবিসংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, গাঙচিল সাহিত্য সংসদের সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চারুধ্বনি ছড়া সংসদের সভাপতি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হকসহ বিভিন্ন মহল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী মিল মালিক-খাদ্য ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন :… পরবর্তী সংবাদ শেরপুরে ২ লাখ ২২ হাজার শিশুকে খাওয়ানো হবে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads