ads

রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ লাখ ২২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

খবর টি পড়েছেন : ২৮৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৫৩৯ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৫ হাজার ২৪২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ৭৮১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৫১টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ২ হাজার ৭০২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। ওইসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন কবি আনিসুর… পরবর্তী সংবাদ শেরপুরে খাজাবাবা ফরিদপুরী (রহ.) এর উরস মোবারক শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads