বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শনিবার মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাকারিয়া হোসাইন। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সম্পাদক লাল মিয়া, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য রাজু আহম্মেদ, মনির উদ্দিন, ওয়াজকুরুনী মিন্টু।
এ নি্বাচনে সহ-সভাপতি, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সম্পাদকসহ অন্যান্য বাকি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ওই নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা সমবায় পরিদর্শক মো. সারোয়ার জাহান, মোহাম্মদ আলিমুল আজিম ও সহকারি পরিদর্শক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম।




