ads

শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষকের জন্য বরাদ্দকৃত ১৬০ বস্তা এমওপি সার পাচারের সময় আটক

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে শেরপুর জেলার জন্য বরাদ্দকৃত ১৬০ বস্তা (৮ টন) এমওপি (মিউরেট অব পটাশ) সার আটক করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে পৌরশহরের ধারা রোড এলাকায় এ সার আটক করেন নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের উত্তর বাজার এলাকার সুমন নামের এক ব্যক্তি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনিবাজারের এক দোকান থেকে ১৬০ বস্তা এমওপি সার অধিক লাভের আশায় পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় নিয়ে যাচ্ছিলেন। পরে নালিতাবাড়ী শহরের ধারা রোডে ট্রলিযোগে হালুয়াঘাট যাওয়ার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ট্রলিভর্তি সার দেখে ট্রলি থামিয়ে চালকের সাথে কথা বললে চালক সার হালুয়াঘাট নিয়ে যাচ্ছেন বলে জানান।

পরে চালক সার পরিবহনের বৈধ কাগজ দেখাতে না পারায় ও নিয়ম অনুযায়ী এক জেলার বরাদ্দকৃত সার অন্য জেলায় বা উপজেলা নেওয়ার নিয়ম না থাকায় সারগুলো আটক করে কৃষি অফিসে নিয়ে জমা রাখা হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে সারের মালিক সুমনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি পরে দেখা করার কথা জানান।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সার পরিবহনের বৈধ কাগজ পত্র না থাকায় সার আটক করা হয়েছে। পরবর্তীতে উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটি আটককৃত সারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads