ads

মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্ণিল আয়োজনে শেরপুর মডেল গার্লস কলেজের বসন্ত উৎসব পালিত

খবর টি পড়েছেন : ৩৬২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে বর্ণিল আয়োজনে বসন্তবরণ উৎসব পালন করেছে শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজ। এ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি কলেজপ্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসক সাহেলা আক্তারকে বসন্তের শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

পরে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ বসন্তবরণ উপলক্ষে নাচ-গানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং কমিটির সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান তপন।

এদিকে বসন্তবরণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই কয়েকশ শিক্ষার্থী ও কলেজের শিক্ষকরা নানা রঙের পোষাক পড়ে কলেজে হাজির হন। শিক্ষার্থীদের পরে আসা নানা রঙের বাঙালি শাড়িতে কলেজ প্রাঙ্গন হয়ে ওঠে বর্ণিল।

Shamol Bangla Ads

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান তপন জানান, কলেজে দীর্ঘদিন অতিমারি করোনার কারণে অনুষ্ঠানাদি প্রায় বন্ধই ছিল। আজ বসন্ত উৎসবে শিক্ষক-শিক্ষার্থীরা যেন প্রাণের ছোয়া পেয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে নানা আয়োজনে শিশু ও বসন্তবরণ উৎসব পরবর্তী সংবাদ শেরপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads