ads

মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে তক্ষকসহ ৩ কারবারি গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যপ্রাণি তক্ষকসহ ৩ কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের আবদুল মালেকের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের শেখ ফরিদের ছেলে মনির হোসেন (২৭), শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আজমত আলীর ছেলে মোশাররফ হোসেন (২৬) ও সদর উপজেলার মুন্সিরচর গ্রামের আলমাছ শেখের ছেলে সাইফুল ইসলাম (২৫)। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে আবদুল মালেকের বাড়িতে কেনাবেচা করার উদ্দেশ্যে গ্রেফতারকৃত তিন ব্যক্তি একত্রিত হন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে মনির হোসেন, মোশাররফ হোসেন ও সাইফুল ইসলামকে একটি জীবিত তক্ষকসহ গ্রেফতার করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, গ্রেফতার হওয়া ৩ কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads