শেরপুরের নকলায় বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি সোমরার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে তোতা মিয়া (৫০) ও তাঁর ছেলে মঞ্জু মিয়া (২৫), পৌরসভার কলাপাড়া মহল্লার আব্দুল গফুরের ছেলে জহির উদ্দিন (৬৫) ও তাঁর ছেলে মনিরুজ্জামান (৩৫) এবং টালকী ইউনিয়নের টালকী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২০)।
নকলা থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক জানান, তোতা মিয়া ও মঞ্জু মিয়া নারী নির্যাতন মামলায় পরোয়ানাভুক্ত এবং জহির, মনিরুজ্জামান ও শহিদুল নিয়মিত মামলার আসামী। তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




