শেরপুরের ঝিনাইগাতীতে ৭ মুক্তিযোদ্ধার মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ওইসব বীর নিবাসের চাবি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।
হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম প্রমুখ। এছাড়া ওই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অর্থে প্রতিটি বীর নিবাসের নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। আরও ১৪টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে।





