ads

বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

খবর টি পড়েছেন : ৩১১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রয়াত এক সাংবাদিকের পরিবার ও ৭ সাংবাদিকের মাঝে ওই চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। তিনি আগামী দিনে জেলা থেকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার উপর গুরুত্বারোপ করেন।

এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত। ওইসময় সাংবাদিক নেতারা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তারা আগামীতে শেরপুরে কর্মরত অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা বাড়ানোর দাবি জানান।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক প্রয়াত সাংবাদিক শাহ আলম বাবুলের পরিবারের হাতে ২ লক্ষ টাকা, অসুস্থ-অস্বচ্ছল সাংবাদিক নাজমুল হোসাইন ১ লাখ টাকা, হারুন-অর-রশীদ, হাফিজুর রহমান লাভলু, বাবু চক্রবর্তী ও সোহাগী আক্তার ৫০ হাজার টাকা করে এবং জাহাঙ্গীর আলম তালুকদার ও সুজন সেনকে ১০ হাজার টাকা করে সহায়তার চেক তুলে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শতাধিক ভিক্ষুক ও প্রতিবন্ধী পেলো ‘আজকের তারুণ্য’র শীতবস্ত্র

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads