ads

বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শতাধিক ভিক্ষুক ও প্রতিবন্ধী পেলো ‘আজকের তারুণ্য’র শীতবস্ত্র

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

চলছে মাঘ মাস। গ্রামীণ জনপদে আক্ষরিক অর্থে মাঘ মাস আসে শীতের দাপট নিয়ে। শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। হাড়কাঁপুনি শীতে গরিব মানুষের কষ্ট অবর্ণনীয়। শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন-জীবিকা। শীত মোকাবিলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতি থাকে খুবই যৎসামান্য। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুস্থ মানুষের দুর্ভোগ বেড়ে যায় চরমে। তীব্র শীতের কারণে ডায়রিয়া, আমাশয়, সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে আশঙ্কাজনক হারে। ওইসব দূর্ভোগে মানুষের পাশে থাকতে শেরপুরে শতাধিক ভিক্ষুক ও প্রতিবন্ধীদের মাঝে উষ্ণ ভালোবাসা শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য। ১ ফেব্রুয়ারি বুধবার রাতে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে তারা।
কম্বল পেয়ে খুশি হালিমা খাতুন। তিনি বলেন, আমাগো আজ কম্বল দিছে। তারা আমাদের কষ্ট বুজতে পেরে আমাগো পাশে দাড়াইছে। আমাগো খুব উপকার হইলো। কম্বল পাওয়া মেরুনা বলেন, আমার স্বামী নাই। সন্তানও খোঁজ নেয় না। শীতে খুব কষ্ট কইরা রাত পার করতাছিলাম। রাতে আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হইছে, এতে আমরা খুব খুশি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সবুজ আন্দোলনের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মমিনুল ইসলাম, আজকের তারুণ্যের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম রতন, সাধারণ সম্পাদক দীপ্ত মোদক, সাংবাদিক মানিক মিয়া, সেচ্ছাসেবক শাহিনুর রহমান শাহিন, আজকের তারুণ্যের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিহান হাসনাত রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক প্রলয় মোদক, মোঃ জনি, মিষ্টার প্রমুখ।
আজকের তারুণ্যের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, অসহায় মানুষের কষ্ট দেখে আমাদের খারাপ লাগে। তাই আজ আমরা শতাধিক ভিক্ষুক ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলাম। সামনের দিনগুলোতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads