মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ওইসময় তিনি আইন শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) সোহেল মাহমুদ বিপিএম ও পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া।

শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তাঁতীহাটি ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও বঙ্গবন্ধু পরিষদের মহাসচিব এইচ এম ইকবাল হোসাইন, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।




