ads

মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে সহস্রাধিক শীতার্তকে কম্বল দিলেন  মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে অসহায় শীতার্ত ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সোমবার বিকেলে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে নগরীর ৩, ৫, ৭ এবং ১০ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় মেয়র টিটু বলেন, সুখে দুঃখে আমরা আপনাদের সাথে আছি। করোনার সময় মানবিক সহায়তা নিয়ে অসহায় নাগরিকদের পাশে আমরা ছিলাম। এছাড়া বয়স্ক ৫০০০ নাগরিককে প্রধানমন্ত্রীর উপহার বয়স্কভাতার কার্ড বিতরণ করা হয়েছে। বন্যা, অগ্নিকাণ্ড সকল দুর্যোগে আপনাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি। আমাদের সকল প্রচেষ্টা নাগরিকদের ভালো রাখার জন্যই।

বিতরণকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, কাউন্সিলর মো: শরিফুর রহমান, মো: নিয়াজ মোর্শেদ, মোঃ ফারুক হাসান, তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, শাম্মী আক্তার মিতু, হামিদা পারভীন ও রোকসানা শিরীন সহ অন্যান্যর উপস্থিত ছিলেন।

Need Ads