ads

সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তুরস্ক নির্বাচন ১৪ মে: এরদোয়ান

খবর টি পড়েছেন : ৩৮৪
তুরস্ক নির্বাচন ১৪ মে: এরদোয়ান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তুরস্কের পরবর্তী পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী ১৪ মে দেশটিতে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার উত্তরপশ্চিমাঞ্চলের বুসা প্রদেশে এক যুব সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন। তবে সেটির ভিডিও রবিবার প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘নির্বাচন হবে ১৪ মে। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছি, তার পূর্বনির্দিষ্ট পথে আমরা হাঁটছি। আমাদের যে যুবরা এবার ভোটাধিকার পেয়েছেন, তাদের জানিয়ে দিতে চাই, নির্বাচন হবে ১৪ মে। তখন তারা ভোট দিতে পারবেন।

তিনি বলেন, আগামী ১০ মার্চ তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। এরপর তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করবে। যদি প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পান, তাহলে ২৮ মে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ হবে।

Shamol Bangla Ads

এদিকে দেশটির ছয় দলের বিরোধী জোট এখনো রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করতে পারেনি। এজন্য তারা এরদোয়ানবিরোধী নানা মন্তব্য করছেন। একটি কুর্দিপন্থি দল জোট থেকে বাদ পড়েছে যা, পার্লামেন্টে তৃতীয় বৃহত্তম দল। তারা নিজেরাই প্রার্থী দিতে পারে।

বিরোধীরা তুরস্কের অর্থনৈতিক মন্দা, নাগরিক অধিকার ও স্বাধীনতার ক্ষয়ের জন্য ৬৮ বছর বয়সী এরদোয়ানকে দায়ী করছে। তারা বলছেন, সংশোধিত সরকার ব্যবস্থা ‘একজনের শাসন’র সমান।

২০০৩ সাল থেকে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোয়ান। যদিও প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ছিলেন। তারপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯ পরবর্তী সংবাদ ভারতের ২১টি দ্বীপের নতুন নাম ঘোষণা

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads